সীমান্তবর্তী যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তবর্তী যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং চোরাচালান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি) ব্যবস্থাপনায় গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট থেকে শুরু হয়ে প্রশিক্ষণটি আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে
আসছে তারা। এরই ধারাবাহিকতায় সীমান্ত কারিগরী ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে সীমান্ত এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। বিজিবির মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় যুবসমাজকে চোরাচালান ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজিবি আরও জানায়, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ, কর্মঠ ও
আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও দেশের উন্নয়নে তাদের ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স