ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে বিপুল পরিমান ভারতীয় অ'বৈধ উন্নতমানের কম্বল আ'টক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১৪:৩৬:৪২
বিজয়নগরে  বিপুল পরিমান ভারতীয় অ'বৈধ উন্নতমানের কম্বল আ'টক বিজয়নগরে বিপুল পরিমান ভারতীয় অ'বৈধ উন্নতমানের কম্বল আ'টক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


বর্ডার গার্ড বাংলাদেশ “বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ কম্বল আটক করা হয়েছে। ২২ শে আগস্ট ২০২৬ আনুমানিক সময় ০৪:১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল, গোপন সংবাদের ভিত্তিতে



জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়ক হইতে একটি রোমার পরিবহন সিলেট হতে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে, বাসটি তল্লাশী করে ভারতীয় উন্নতমানের কম্বল-৪২৬ পিস আটক করেন।


আটককৃত ভারতীয় কম্বলের আনুমানিক সিজার মূল্য- ৪২,৬০,০০০/- (বিয়াল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃত ভারতীয় কম্বল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজয়নগর প্রতিনিধি মোঃ কামরুল আলম সোহেল


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ