ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে র‌্যাবের অ'ভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১১:৪৬:৩৬
লালমনিরহাটে র‌্যাবের অ'ভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার। লালমনিরহাটে র‌্যাবের অ'ভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার।
নিজস্ব প্রতিবেদক



লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে



নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। এসময়, গাঁজা রাখার দায়ে চার নারীকে গ্রেফতার করা হয়। ৩। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত মা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা জব্দ করে। এই সময় গাঁজা রাখার দায়ে রংপুর মহানগরীর আলমনগর


মুসলিমপাড়ার রোকসানা (৪০), রংপুর জেলার কাউনিয়া গোপাল এলাকার মর্জিনা (৪৫), এবং রংপুর মহানগরীর নওপাড়া রেলগেট লিচু বাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫) কে গ্রেফতার করা হয়। ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ