ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে শৃঙ্খলা ভ'ঙ্গে'র দায়ে ব'হি'ষ্কা'র কৃষক দল নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১১:২৭:১৫
কিশোরগঞ্জে শৃঙ্খলা ভ'ঙ্গে'র দায়ে ব'হি'ষ্কা'র কৃষক দল নেতা কিশোরগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার কৃষক দল নেতা

নিজস্ব প্রতিবেদক
 

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল ইসলাম মোর্শেদকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। 
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর রাজনৈতিক জেলাধীন কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোরশেদুল ইসলাম মোর্শেদকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোর্শেদকে বহিষ্কারের আদেশ সংক্রান্ত কেন্দ্রীয় বিজ্ঞপ্তির কপি তারা পেয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ