বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলৌ
আপডেট সময় :
২০২৬-০৮-২৩ ০৯:৫১:১০
বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দল ও জেলার নয়টি উপজেলার নয়টি দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বাগমারা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন দল।#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স