গৌরীপুর পৌর বিএনপি’র সাধারণ সভা অনুষ্ঠিত
গৌরীপুর পৌর বিএনপি’র সাধারণ সভা অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পৌর বিএনপির প্রত্যেক সদস্য ধানের শীষের নির্বাচনে নিবেদিত ছিলো। সবাইকে নিয়ে কর্মীসভার মধ্য দিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে বিএনপিতে যেন ইঁদুর ঢুকতে না পারে, গুণ ইউপোকা ঢুকতে না পারে, সুবিধাবাদিরা যেন ঢুকে না পরে, কারণ এই সুবিধাবাদরাই দলকে নষ্ট করে।
তাই, আমাদের সজাগ থাকতে হবে। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, বেগ ফারুক আহাম্মেদ, জয়নাল আবেদীন
খোকন, শাহজাহান কবীর হীরা, এডভোকেট এএম আবুল খায়ের আকন্দ, কারীমেল হাকিম শাহীন মুন্সী, আফরোজা আক্তার সোমা, হারুন অর রশিদ, এহসানুল হক সায়মন, সদস্য আনোয়ারুল হুদা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স