ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসপি বেলালের সুস্থতা কামনায় রাণীশংকৈল থানা মসজিদে বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ০০:১৪:৩৯
এসপি বেলালের সুস্থতা কামনায় রাণীশংকৈল থানা মসজিদে বিশেষ মোনাজাত এসপি বেলালের সুস্থতা কামনায় রাণীশংকৈল থানা মসজিদে বিশেষ মোনাজাত
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা মসজিদে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী ও থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে থানা পুলিশের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


একই সঙ্গে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদস্যদের সুস্থতা, নিরাপত্তা এবং দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনকে দ্রুত সুস্থতা দান এবং সকল প্রকার



বিপদ-আপদ থেকে হেফাজত করার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ