ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাঁস-মুরগির খোঁ'য়াড়ে মিললো ৫৫টি চো'রাই মোবাইল সেট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ১৯:৪৫:১৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাঁস-মুরগির খোঁ'য়াড়ে মিললো ৫৫টি চো'রাই মোবাইল সেট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাঁস-মুরগির খোঁয়াড়ে মিললো ৫৫টি চোরাই মোবাইল সেট
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ এনামুল হক অন্তর (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ এনামুল হক অন্তরের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করা হয়।



আটক মোঃ এনামুল হক অন্তর (২৬) কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মোঃ ময়েন আলীর ছেলে। গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত মোবাইল রয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিল। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন।


সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল। এভাবে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছিল। এসব মোবাইল ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের অপরাধ করে আসছিল বলেও পুলিশ জানায়। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি আভিযানিক দল অংশ নেয়। পাশাপাশি কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল


চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ