ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ১৪:১৩:৪৬
সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবনের দরবার হলে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরআগে, বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। বৈধ ব্যালটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।

 

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই দিন সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে মির্জা ফখরুল সর্বোচ্চ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ বঙ্গভবনে শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ