খুক্রিবি প্রতিনিধি
নবীনদের জন্য একাডেমিক দিকনির্দেশনা সেমিনার অনুষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে
নবীনদের জন্য একাডেমিক দিকনির্দেশনা সেমিনার অনুষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘Academic Inception: Guidelines for the Students of 2025-26 Session’ শীর্ষক বিশেষ একাডেমিক দিকনির্দেশনা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নিয়মনীতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন, সময়ানুবর্তিতা এবং নৈতিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি কোর্স-ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা বিধিমালা মেনে চলা, হল ও মেস ব্যবস্থাপনার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং লাইব্রেরির যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি বিকশিত করতে হবে। তিনি নবীনদের দক্ষ, যোগ্য ও সফল কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নৌশিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এআই আরিফ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রাকে আরও ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জহুরুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM
কমেন্ট বক্স