ওসি বুলবুলের নেতৃত্বে বালিয়াডাঙ্গীতে বড় সাফল্য: ৪৫০০ পিস ই'য়াবাসহ দুই শী'র্ষ মা'দক ব্যাবসায়ী গ্রে'ফতার
ওসি বুলবুলের নেতৃত্বে বালিয়াডাঙ্গীতে বড় সাফল্য: ৪৫০০ পিস ই'য়াবাসহ দুই শী'র্ষ মা'দক ব্যাবসায়ী
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোর ৬টা ২০ মিনিটে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই শাহরিয়া সরকারসহ থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা ১০০ সিসি একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মোঃ আলিমুদ্দীন (৪৮), পিতা-মৃত ঝরকয়া মোহাম্মদ এবং মোঃ দর্শন আলী (৮০), পিতা-মোঃ সুহান আলী, উভয় সাং-বড় পলাশবাড়ী (সরকারি বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও—কে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে সর্বমোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও
প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা নং-২০/১৭৮, তারিখ ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বালিয়াডাঙ্গী থানা এলাকায় মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিসহ মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান বলেন, জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স