ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার সপ্ন ধপূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৯ ১৫:৩০:৫৮
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার সপ্ন ধপূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার সপ্ন ধপূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্রী এবং জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এনউডব্লিউ)পড়া শোনার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন। এর মধ্যে চার বছর মেয়াদি - এ বৃত্তির আওতায় প্রতিবছর জেমি ১৫ হাজার মার্কিন ডলার করে পাবে। গত মঙ্গলবার (১৮ আগষ্ট) বিশব্বিদ্যালয়ে ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান একখানা চিঠি দিয়ে জান্নাতুল ফেরদৌস জেমি কে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জেমি চট্টগ্রাম থেকে ১৯ আগষ্ট নিজ বাড়িতে আসবে। জেমি বৃত্তি পাওয়া খবর শুনে জহর চান বিবি মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী মাঝে আনন্দ-উল্লাস জেগেছে। সে বৃত্তি পাওয়ায় হবিগঞ্জ জেলা ততা সিলেট বাসীর গর্ভ করেছে। জান্নাতুল ফেরদৌস জেমি প্রথমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় এবং সে খুব মেধাবী শিক্ষার্থী ছিল। শিক্ষকরা তার পেছনে ভালো রেজাল্ট করার জন্য অনেক শ্রম দিয়েছে। ২০২৩ সালে এসএসসি ভালো রেজাল্ট করে জহুর চান বিবি মহিলা কলেজে ২০২৩ - ২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিল। জেমি শায়েস্তাগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মোঃ আফজাল আলী বড় মেয়ে এবং পৌর সভা সাবেক কাউন্সিলর মোঃ নোয়াব আলী ভাতিজী।


দরিদ্র পরিবারের সন্তান জেমি। তার পিতা আফজল আলী শহরে দাউদনগর বাজার রেলগেইট উত্তর দিকে সিএনজি স্ট্যান্ড এর পূর্ব দিকে মোহন মিয়া মার্কেট সামনে ক্ষুদ্র ব্যবসায়ী পান-সিগারেট দোকান বসিয়ে পরিবার খুব কষ্টে ছেলে - মেয়েকে লেখা পড়া- চালিয়ে যেতো। পরিবারের নানা প্রতিকূলতার মধ্যে ও কলেজের কর্তৃপক্ষ সহ অধ্যক্ষ এর সহায়তায় জান্নাতুল ফেরদৌস জেমি পড়াশোনা চালিয়ে যায়। জেমি ছোট ভাই শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যায়নরত। ২০২৫ সালে জেমি জহুর চান বিবি মহিলা কলেজ হতে এইচ এস সি পরীক্ষায় পাশ করে। এর পর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রাম টি সফল ভাবে শেষ করার পর শেভরন এর সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন উচ্চ শিক্ষা সুযোগ পায় জেমি। সে উচ্চ শিক্ষার সপ্ন পূরণ হয়েছে। বিজ্ঞান ভিত্তিক ইংরেজি মাধ্যমে সামার স্কুলে অংশ নেওয়া জান্নাতুল ফেরদৌস জেমি জন্য সহজ ছিল না।


তার নিজের আগ্রহ, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সে সফল ভাবে প্রোগ্রাম টি শেষ করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ