ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলগাজীতে গঠিত হলো “কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ফুলগাজী”

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৯ ০৮:২৮:০৫
ফুলগাজীতে গঠিত হলো “কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ফুলগাজী” ফুলগাজীতে গঠিত হলো “কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ফুলগাজী”
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি:



১৭ আগস্ট, সোমবার,বিকেলে, ফুলগাজী উপজেলার কওমি মাদ্রাসাসমূহের মুহতামিমদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ফুলগাজী উম্মুল কোরা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার পঞ্চাশের অধিক কওমি মাদ্রাসার মুহতামিম উপস্থিত ছিলেন। সভায় উপজেলার কওমি মাদ্রাসাসমূহের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী কল্যাণ, প্রশিক্ষণ, গবেষণা, দাওয়াহ ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম “কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ফুলগাজী” নির্ধারণ করা হয় এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ সভাপতি: মুফতি ইউসুফ সাদেক মুহতামিম, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসা, সহ-সভাপতি ১. মাওলানা নুরুল্লাহ, নুরপুর মাদ্রাসা, ২. মুফতি কাসেম নোমানী, ঘাটঘর মাদ্রাসা ৩. মাওলানা আজিজুল্লাহ বশিকপুরী, জিএম হাট মহিলা মাদ্রাসা ৪. মাওলানা ইমরান হোসাইন, আনন্দপুর হাজী নুরুজ্জামান ভূঁইয়া মাদ্রাসা ৫. মুফতি যোবায়ের আল হাবিব,ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসা। সেক্রেটারি, মুফতি আবদুর রহমান গিলমান, উত্তর আনন্দপুর জামিয়া কুরআনিয়া, জয়েন্ট সেক্রেটারি, মাওলানা আব্দুল মতিন, গোসাইপুর মাদ্রাসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিউল্লাহ, দরবারপুর মাদ্রাসা, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল মতিন, ফেনা পুষ্করণী মাদ্রাসা, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসা, সহ-প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, তাযকিয়াতুল বানাত মহিলা মাদ্রাসা, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জাম্মুড়া মাদ্রাসা, সহ-দপ্তর সম্পাদক হাফেজ সাখাওয়াত হোসাইন, আনন্দপুর দারুস সালাম মাদ্রাসা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বরইয়া মাদ্রাসা, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি মাহমুদুল হাসান মাসুম, তারাকুচা মাদ্রাসা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওসমান গনি চকবস্তা মাদ্রাসা, আইন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, পৈথারা মাদ্রাসা, নুরানী বিভাগ বিষয়ক সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন ধলিয়া মাদ্রাসা, হিফজ বিভাগ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, লক্ষ্মীপুর আজিজিয়া মাদ্রাসা, মহিলা মুফতি দিলাওয়ার হোসাইন কাসেমী, ইশাআতুল ইসলাম মাদ্রাসা, শিক্ষক কল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি সাইদুল হক, শ্রীপুর দারুল উলুম ,ছাত্র কল্যাণ ও প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান, জমিরিয়া মাদ্রাসা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুর রহমান বাশুড়া মাদ্রাসা, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. কামারুজ্জামান তালবাড়িয়া মাদ্রাসা।


সদস্য ফুলগাজী উপজেলার অবশিষ্ট সকল কওমি মাদ্রাসার মুহতামিমবৃন্দ। সভায় বক্তারা বলেন, একটি মাদ্রাসা একা যতটুকু এগিয়ে যেতে পারে, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তার চেয়ে বহুগুণ বেশি অগ্রগতি সম্ভব। তাই পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপজেলার কওমি মাদ্রাসাসমূহকে এগিয়ে নেওয়াই এই পরিষদের মূল লক্ষ্য। নবগঠিত পরিষদ ফুলগাজী উপজেলার কওমি মাদ্রাসাসমূহের ঐক্য ও সমন্বয় সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণ, প্রশিক্ষণ, গবেষণা, প্রতিযোগিতা, দাওয়াহ ও সমাজসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ