ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুক্রিবি প্রতিনিধি

খুকৃবির উপাচার্যের সঙ্গে খুকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ

MD RAJIBUL HOSAIN TANIM
আপডেট সময় : ২০২৬-০৮-১৭ ২০:০০:২৭
খুকৃবির উপাচার্যের সঙ্গে খুকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ খুকৃবির উপাচার্যের সঙ্গে খুকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুকৃবিসাস) সদস্যবৃন্দ। সোমবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে খুকৃবিসাসের সদস্যরা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে গঠনমূলক সাংবাদিকতার গুরুত্বের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ শেষে খুকৃবিসাসের সদস্যরা উপাচার্যের সফল কর্মজীবন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ