ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৭ ০১:২০:৪৯
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত।
নিজস্ব প্রতিবেদক


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোসহ পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোঃ পিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার,সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সমুদ্র, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছিন্নমূল মানুষের মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ