ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সরকারি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ২৩:২৫:০৩
দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে  সরকারি নজরুল কলেজ  ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সরকারি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
দ্বীপজয় সরকারঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ত্রিশাল সরকারি নজরুল কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ামোনাজাত করা হয় একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোশাররফ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সায়েম আল হাসান, কলেজের শিক্ষকমণ্ডলী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা।


সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের জন্য শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ