লালমনিরহাটের কালিগঞ্জে ১৪৭ বোতল এসকাফ জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
লালমনিরহাটের কালিগঞ্জে ১৪৭ বোতল এসকাফ জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের কালিগঞ্জে ১৪৭ বোতল এসকাফ জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
লালমনিরহাট জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এসকাফ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )। এসময়, মাদকদ্রব্য এসকাফ রাখার দায়ে মোঃ মনিরুজ্জামান (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান উপজেলার খামারভাতি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১৬ আগস্ট ২০২৬ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঐ গ্রামের মোঃ মনিরুজ্জামান এর বসতবাড়ি তল্লাশী করে বসতবাড়ির উঠানে বিশেষভাবে রক্ষিত ১৪৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান'কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স