ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ১৬:৪৭:২৮
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


পরিবেশের ভারসাম্য রক্ষা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফলদবনজ জাতের হাজার বিভিন্ন চারা গাছ সপ্তাহ ব্যাপী রোপণবিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (১৬ আগষ্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ১০ আগষ্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলে চারা বিতরণ এবং রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।



উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাক্তি পর্যায়ে এই কর্মসুচি পালন করা হয়। সেন্টার ফর গ্লোবাল ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো এর সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর বাস্তবায়নে এই কর্মসুচি পালন করা হয়।


পরিবেশ জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর এর আহ্বায়ক মেহেদী হাসান জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ