ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি আমানের নেতৃত্বে অভিযান: রাণীশংকৈলের নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আসামি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ১৫:১৮:৪৬
ওসি আমানের নেতৃত্বে অভিযান: রাণীশংকৈলের নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আসামি আটক ওসি আমানের নেতৃত্বে অভিযান: রাণীশংকৈলের নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আসামি আটক
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা নারী ও শিশু অপহরণ মামলার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। একই সঙ্গে মামলার প্রধান আসামি মোঃ সম্মূ (১৯)-কে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় অভিযোগ করা হলে ১২ আগস্ট বুধবার নারী ও শিশু অপহরণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই সাধন চন্দ্র রায় ও সঙ্গীয় পুলিশ সদস্যরা তদন্ত ও অভিযান শুরু করেন।


এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট শনিবার ঢাকা জেলার উত্তরা পূর্ব থানা পুলিশের সহযোগীতায় উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মোঃ সম্মূ (১৯)-কে আটক করা হয়। আটক মোঃ সম্মূ রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল পৌর বন্দর এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ


আমানুল্লাহ আল বারী বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ