ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সোহেলকে সংবর্ধনা ও স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ১২:৩৭:৩৮
সাংবাদিক সোহেলকে সংবর্ধনা ও স্মারক প্রদান সাংবাদিক সোহেলকে সংবর্ধনা ও স্মারক প্রদান
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি


দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করেছে বাইতুল আমান ট্রাস্ট। ১৫ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে দাগনভূঞা বাজারস্থ স্টার লাইন সুইটস কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইতুল আমান ট্রাস্ট-এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আবদুর রাজ্জাক বিএসসি-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান ট্রাস্ট-এর উপদেষ্টা ও দাগনভূঞা পৌর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব হুমায়ুন কবির বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান ট্রাস্ট-এর উপদেষ্টা ও সাবেক যুবদল নেতা জনাব সৈয়দ নাসির উদ্দিন।


বাইতুল আমান ট্রাস্ট-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মো. সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট-এর সম্মানিত উপদেষ্টা ও কুয়েত প্রবাসী জনাব ফখরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইস্রাফিল মিয়া,মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ওমর ফারুক, মাঈন উদ্দিন সোহেল, মো. সিরাজ, আফতাব হোসেন সাঈদীসহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী। জনাব মো. রিপনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।



পরে উপস্থিত বক্তারা দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণে তাঁর ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাইতুল আমান ট্রাস্ট-এর পক্ষ থেকে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলকে বিশেষ সংবর্ধনা প্রদান এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক সোহেল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ