ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেলের আঘাত


আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ২০:৫৫:৩২
কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেলের আঘাত কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেলের আঘাত
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল লাগে। 
 
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দিকে শহরের ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, সমাবেশ শেষে বিকেল সাড়ে ৬টার দিকে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজার গাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জামায়াত সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এমপি আমির হামজার গাড়িতে ইট-পাটকেল লাগে। 
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এদিকে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা। তবে হামলার ঘটনায় বিস্তারিত কোনো তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি। হামলার সময়, স্থান এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত লেখা হয়নি। 
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও হতে পারে-এমন একটি আশঙ্কার খবর পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ