নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের নোয়াখালী জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নোয়াখালীতে আয়োজিত এ কাউন্সিলে ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কাউন্সিলে অধ্যক্ষ মুহাম্মাদ শামসুদ্দিনকে উপদেষ্টা, পীরে তরিকত আব্দুল মুদাচ্ছেরকে সভাপতি, হাজী দেলোয়ার হোসেন নয়নকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ নিজাম উদ্দিন নাহিদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে কাউন্সিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আ,ন,ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, সাংগঠনিক সচিব মুফতী গিয়াস উদ্দিন তাহেরী এবং কুমিল্লা বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা সাদেকুর রহমান খান। এছাড়াও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে বক্তারা সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। কাউন্সিল শেষে ৫১ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স