ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ১৪:০৭:১৭
হরিপুর সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১ হরিপুর সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি |


ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিল সদৃশ), একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাঁঠালডাংগী বিওপির টহলদল সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।



অভিযানে সীমান্ত পিলার ৩৭১/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ