ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৪ ১৯:৩৩:৪৪
‎বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও ‎বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎


কিশোরগঞ্জের হোসেনপুর থেকে বিদায়ের আগে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর চলাচলের সমস্যা দেখে তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। ‎ ‎শিশুটির নাম রৌজা। সে হোসেনপুর পৌরসভার দ্বীপেশ্বর গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। ‎ ‎বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনওর নজরে আসে, রৌজার চলাচলের জন্য কোনো হুইলচেয়ার নেই। বিদ্যালয়ে আসা-যাওয়া এবং চলাফেরায় তাকে মায়ের ওপর নির্ভর করতে হয়। বিষয়টি জানতে পেরে রৌজার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করার উদ্যোগ নেন তিনি। ‎


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রৌজার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। নতুন হুইলচেয়ার পেয়ে শিশুটির মধ্যে আনন্দের প্রকাশ দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, হুইলচেয়ারটি ব্যবহারের ফলে বিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন চলাফেরায় রৌজার ভোগান্তি কিছুটা কমবে।



‎ ‎হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হোসেনপুর নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, সাংবাদিক রফিকুল ইসলাম, মিসবাহ উদ্দিন মানিক, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুনসহ অন্যান্য সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ‎ ‎উল্লেখ্য, কাজী নাহিদ ইভা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ