ঠাকুরগাঁওয়ের হরিপুরে র্যাবের মাদক বিরোধী অভিযান; ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ একজন গ্রেফতার।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে র্যাবের মাদক বিরোধী অভিযান; ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ একজন গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের হরিপুরে র্যাবের মাদক বিরোধী অভিযান; ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ একজন গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঠাকুরগাঁও জেলার হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )। এসময়, মাদক রাখার দায়ে মোঃ দুলবাহার (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলবাহার জীবনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ আগস্ট, ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ দুলবাহার (২৭), পিতা- আব্দুর রশিদের বসতবাড়িতে তল্লাশী করে শয়নকক্ষের ভেতর থেকে কোডেইনসমৃদ্ধ ফেনসিডিল সমজাতীয় ১৯৩ বোতল ফেনসিবিল ও ২০ বোতল এসকাফ, মোট ২১৩ বোতল মাদক জব্দ করা হয়।
তাছাড়া, অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার দায়ে বাড়ির মালিক মোঃ দুলবাহার (২৭) কে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স