ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার সকল রোডে বৃদ্ধি পেয়েছে সিএনজি ভাড়া চালকদের দাবি চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৪ ১৩:৪৫:৫৩
কুমিল্লার সকল রোডে বৃদ্ধি পেয়েছে সিএনজি ভাড়া চালকদের দাবি চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস কুমিল্লার সকল রোডে বৃদ্ধি পেয়েছে সিএনজি ভাড়া চালকদের দাবি চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


দেশজুড়ে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে কুমিল্লার সড়ক পরিবহনেও। গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় সিএনজি অটোরিকশা চালকদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এর প্রভাব পড়েছে যাত্রীদের ওপরও। বিভিন্ন রুটে সিএনজি ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সিএনজি চালকদের দাবি, বর্তমানে অনেক ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।


এতে গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে এবং দৈনিক আয়ও কমছে। চালকদের ভাষ্য, গ্যাস সংগ্রহে অতিরিক্ত সময় ও খরচ হওয়ায় আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণেই বাধ্য হয়ে কিছু রুটে ভাড়া বাড়ানো হয়েছে।


অন্যদিকে, বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে চালকদের খরচ বাড়লেও এর পুরো চাপ যাত্রীদের ওপর দেওয়া উচিত নয়। নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ