ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একতারার সুরে বেঁচে আছে হাওর, বেঁচে আছে বিজয় সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৩ ০৫:৫৫:৩৩
একতারার সুরে বেঁচে আছে হাওর, বেঁচে আছে বিজয় সরকার একতারার সুরে বেঁচে আছে হাওর, বেঁচে আছে বিজয় সরকার
বিনোদন প্রতিবেদক হাওরের জল, কাশবন আর বাউলের মাটির গন্ধ গায়ে মেখে বেড়ে ওঠা এক নাম বিজয় সরকার। সুনামগঞ্জের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার আজ কেবল একটি অঞ্চলের শিল্পী নন। তার গায়কী ও লেখনির শক্তিতে তিনি হয়ে উঠেছেন সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের আপনজন। তার কণ্ঠে যখন সুর ওঠে, তখন হাওরের বাতাসও যেন থেমে যায়। একের পর এক শ্রোতাপ্রিয় গান দিয়ে তিনি জয় করে নিয়েছেন দর্শক-শ্রোতার মন। প্রতিটি গানে মিশে আছে জীবনের কথা, মাটির কথা, মানুষের সুখ-দুঃখের কথা। লোকসংগীতের যে মহীরুহ রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, হাসন রাজারা রোপণ করে গিয়েছিলেন, বিজয় সরকার আজ সেই বৃক্ষের যোগ্য উত্তরসূরী। তার গানে ফুটে ওঠে বাউল দর্শনের গভীরতা, আবার আধুনিক সময়ের প্রতিচ্ছবিও। তাই তো হাওরপাড়ের এই শিল্পীর খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে, বাঙালির হৃদয়ের প্রতিটি কোণে। বাংলা গানের আকাশে বিজয় সরকার এখন এক উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় আলোকিত হচ্ছে আগামীর লোকগান।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ