ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা সিদ্দিকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ২১:৩১:৫৪
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা সিদ্দিকা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা সিদ্দিকা
নিজস্ব প্রতিবেদক


জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা সিদ্দিকা ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি।


বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দিকা এমপি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অদম্য জুলাইয়ে মোড়ক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি,এনসিপির ডা. মাহমুদা মিতু এমপি,মারজিয়া বেগম এমপি, নাজমুন নাহার নীলু এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাইয়ে সঠিক ইতিহাস সংরক্ষণে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে “অদম‍্য জুলাই “ প্রকাশ করা হয়েছে।


তিনি পরবর্তীতে জুলাই কেন্দ্রিক আরো কাজ অব্যাহত থাকবে বলে জানান। তিনি আরো বলেন, ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। ইতিহাস বিকৃতি রোধ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি তার বক্তব্যে স্মারক প্রকাশের পটভূমি উপস্থাপন করেন। অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে। সংসদ সদস্য মারজিয়া বেগম জুলাই স্মারক প্রকাশের সার্বিক সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের স্বপ্নের কাছে পৌছাতে হবে। ডা: মাহমুদা মিতু বলেন, ইতিহাস সংরক্ষণের এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি অদম্য জুলাই স্মারকের সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া,ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম।


এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে স্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, ফটোসেশন ও শুভেচ্ছা কপি প্রদান করা হয়। পরবর্তীতে শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর তৈরি আরেকটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্থটি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা। অনুষ্ঠান শেষে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


উপস্থিত সকলের মতে, 'অদম্য জুলাই' স্মারকটি জুলাই পরবর্তী সময়ে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। বার্তাপ্রেরক- ফাতেমা বেগম প্রচার বিভাগ ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ। বাংলাদেশ জামায়াতে ইসলামী,


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ