ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি রুহুল সম্পাদক সাদিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ১১:৪৫:২৩
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি রুহুল সম্পাদক সাদিয়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি রুহুল সম্পাদক সাদিয়া
তাছনিম আলম, ইবি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. রুহুল আমিন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি আবু সাকিব ও মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়)। এছাড়া সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), মাফরুহা তাসনিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)। নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। আমাদের লেখকেরা জাতীয় পত্রিকায় কুসংস্কার, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখে সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।

নতুন লেখক তৈরি, লেখার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া বলেন, “তরুণদের মেধা ও চিন্তাশক্তিকে সমাজকল্যাণে কাজে লাগাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চিন্তাশীল লেখনীর মাধ্যমে জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।” উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়।


তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহ, জাতীয় পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা এবং বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ