ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এসএসসি'তে পাসের হার ৫৬.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ১,১৭৯ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১১ ১৩:৩৯:৫৫
কুড়িগ্রামে এসএসসি'তে পাসের হার ৫৬.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ১,১৭৯ জন কুড়িগ্রামে এসএসসি'তে পাসের হার ৫৬.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ১,১৭৯ জন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


সোমবার, ১০ আগষ্ট ২০২৬ ইং ০৮:০১ পিএম. ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এ বছর জেলার মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৬৪৭ জন। জেলায় মোট ১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।



কুড়িগ্রাম জেলার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬৪৭ জন পাস করলেও ৮ হাজার ২৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। ফলে জেলার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এবারের ফলাফলে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিপিএ-৫ অর্জন করেছে।


সব মিলিয়ে জেলায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৭৯ জন। এক নজরে কুড়িগ্রামের ফলাফল: মোট পরীক্ষার্থী: ১৮,৮৯৭ জন মোট পাস: ১০,৬৪৭ জন পাসের হার: ৫৬.৩৪ শতাংশ জিপিএ-৫: ১,১৭৯ জন অকৃতকার্য: ৮,২৫০ জন


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ