কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির আহমেদ রুমনকে (২৫) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) রাতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সাব্বির আহমেদ রুমন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের মোঃ খাইরুজ্জামানের ছেলে। তিনি কাউখালী থানার জিআর মামলা নম্বর ৯৩/২৩-এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের সাজা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স