ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১০ ০০:০১:২৬
ফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠন ফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:



দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট মহা শ্মশান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে অরুন সরকারকে সভাপতি এবং উজ্জ্বল কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার বিকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন মহা শ্মশান চত্বরে এ নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহা শ্মশানের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর জয় প্রকাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি উত্তম কুমার গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক হারান দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় গুপ্ত, কোষাধ্যক্ষ উজ্জ্বল গুপ্ত, সহ-কোষাধ্যক্ষ দীপক গুপ্ত (ভুটান), দপ্তর সম্পাদক উদয় কুমার গুপ্ত, সহ-দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার গুপ্ত, প্রচার সম্পাদক কৃষ্ণচাঁদ গুপ্ত (বাবুয়া)।



কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অংকর প্রসাদ, ধীরেন্দ্রনাথ সরকার (শিপলু), রনি গুপ্ত, দীপক কুমার গুপ্ত, মিলন সাহা, গোপাল মহন্ত, প্রদীপ রায় ও রমেন চন্দ্র সরকার। সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মহা শ্মশানের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনা ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ