ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৯ ২২:৫৯:১৪
ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার ভেড়ামারার ১কেজি গাঁজাসহ মোঃ ভাষান আলী (২৮), নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারার শাপলা চত্তরে অবস্থিত বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভাষান আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরের মৃত মহসিন আলীর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ ভাষান আলীকে আটক করে।

বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-০৮, তারিখঃ ০৯/০৮/২০২৬, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হইয়াছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ