ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৯ ১৯:২৫:০৫
বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি
নিজস্ব প্রতিবেদক



বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি মাদকের বিরুদ্ধে *"জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ই আগস্ট ২০২৬ ইং তারিখ, রাত ০৪:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।



গ্রেফতারকৃত আসামি হলেন, *১। মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭),* পিতা: রতন হাওলাদার, সাং: বেতমোর (রাজপাড়া), থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর। অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কক্সবাজারের টেকনাফ থানা ও ডিএমপির যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার তথ্য রয়েছে।



গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ