বদরগঞ্জে গৃহবুধুকে নি'র্যা'তন ও বসতবাড়ি ভাংচুর অ'গ্নি'সং'যোগ অভিযোগ স্বামীর বি'রুদ্ধে।
বদরগঞ্জে গৃহবুধুকে নি'র্যা'তন ও বসতবাড়ি ভাংচুর অ'গ্নি'সং'যোগ অভিযোগ স্বামীর বি'রুদ্ধে।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন উত্তর বাওচন্ডি মুন্সিপাড়া গ্রামে রোকসানা বেগম নামে এক গৃহবধুকে নির্যাতন ও বাড়ির মালামাল অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট বিকালে পাঁচটার দিকে। ঘটনার সময় গৃহবধু রোকসানা বেগম বাসায় ছিলেন না।এ ঘটনায় ভুক্তভোগী থানায় স্বামী জাহাঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ এলাকাবাসী সূত্রে জানা যায়, চারবছর পূর্বে রোকসানা বেগম সঙ্গে রংপুর নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার জাহাঙ্গীর সঙ্গে বিয়ে হয়।বিয়ের পর থেকে যৌতুকের জন্য রোকসানা বেগমকে নির্যাতন করে আসছেন জাহাঙ্গীর। পাশাপাশি রোকসানা বেগম আগের স্বামীর ঘরের এক মেয়ে রয়েছে। তাকেও পাষন্ড স্বামী মারধর করে।রোকসানা বেগম একটি কারখানায় কঠোর পরিশ্রম করে একমাত্র মেয়েকে নিয়ে অনেক কষ্টে জীপন যাপন করেন।খেয়ে না খেয়ে টাকা জমিয়ে আউলিয়াগঞ্জ মুন্সিপাড়ায় মাথা গোঁজার জন্য এক টুকরো জমি ক্রয় করেন।সেখানে তার অলস বেকার স্বামী থাকে।যখন তখন বেকার স্বামী তাকে টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে।টাকা দিতে না চাইলে প্রায় সময় তাকে মারধর করে। গত চার আগস্টের রোকসানা তার বাবার বাড়ি রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাটে ছিলেন। এ সুযোগে পাষন্ড স্বামী ঘরে জিনিসপত্র ভাঙচুর ও কাপড় চোপড় বাইরে বের করে অগ্নিসংযোগ করে দেন।
এছাড়াও রোকসানা বেগম ঘরের কাজ করার মূল্যবান কিছু কাঠ কেনেন।সেখানেও অগ্নিসংযোগ করেন জাহাঙ্গীর। এতে ৩০ হাজার টাকার ক্ষতি হয়। স্হানীয় কয়েকজন বলেন,জাহাঙ্গীর খুব অলস ব্যাক্তি।কোন কাজকর্ম করেনা স্ত্রীর উপর দিয়ে চলে। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে না থাকায় ঘরের জিনিসপত্র ভাঙচুর চালায়।
অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন,আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই প্রাণ কৃষ্ণ বলেন, রোকসানা বেগম নামে এক গৃহবধু থানায় লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্হল তদন্ত করে দেখেছি। ৭/৮২৬
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স