ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাজী আল তারিক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ১৮:১৯:২৬
পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা  কাজী আল তারিক গ্রেপ্তার। পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাজী আল তারিক গ্রেপ্তার।
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়


পঞ্চগড় পৌর শাখার আওয়ামী লীগ সভাপতি কাজী আল তারেক কে দিনাজপুর থেকে বাসযোগে ঢাকা যাবার সময় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় পৌর শাখার সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে (৪৪) গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


গ্রেপ্তার হওয়া কাজী আল তারিক পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকা বাসিন্দা। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা জানতে পারে যে, মামলার এজাহারভুক্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী কাজী আল তারিক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল দিনাজপুর জেলার বিরামপুর বাস টার্মিনাল এলাকায়। বিরামপুর থানা পুলিশের হাইওয়ে পেট্রোল টিমের সহযোগিতায় ‘আহাদ’ নামের ঢাকাগামী একটি চলন্ত বাস থামিয়ে তল্লাশী চালায়। রাত দুইটার দিকে ওই বাস থেকে কাজী আল তারিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী আল তারিককে শুক্রবার বিকেলে আদালতে হাজির করে পঞ্চগড় সদর থানা পুলিশ।



শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাজী আল তারিককে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ