ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩,৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ১৪:৫২:২৭
খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩,৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩,৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি
নিজস্ব প্রতিবেদক


খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩,৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ০৭ই আগস্ট ২০২৬ তারিখ, সকাল ০৮:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩,৯৫৮ (তিন হাজার নয়শত আটান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। নাসির উদ্দীন সেন্টু (৩৭), পিতা: খোকন মিয়া, ২। সাফিয়া বেগম (৩২), স্বামী: নাসির উদ্দীন সেন্টু* উভয় সাং: পুঁটি খালী, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট, A/P: মিয়াপাড়া, খুলনা সদর, কেএমপি, খুলনা। *৩। মারিয়াম (২০): মোঃ শফিক, ৪। আয়শা, স্বামী: আব্দুল্লা,* উভয় সাং: বালুখালী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪,০০০ (চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।



গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদেরকে সদর থানায় হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ