ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ১১:১৬:৫৮
পরশুরামে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পরশুরামে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেলা প্রতিনিধি


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরশুরাম বাজারে ৭আগস্ট, শুক্রবার বিকেল ৫টায়, পরশুরাম বাজারে মোটরসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে উপজেলা সভাপতি আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ এর সঞ্চালনায় পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার প্রচার সম্পাদক এইচএম নুরুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের যুব সমাজ যখন জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার নির্দেশনা ভুলে গুনাহের পথে ধাবিত, ইসলামের সৌন্দর্য ভুলে মানব রচিত তন্ত্র-মন্ত্রে মুগ্ধ হয়ে পড়েছে তখনই যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।


আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার পর থেকে হাজারও যুবক সংগঠনের মাধ্যমে সঠিক পথ ফিরে পেয়েছে। প্রচলিত নোংরা রাজনীতির ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে ইসলামী যুব আন্দোলনের বিকল্প নাই। ইসলামী যুব আন্দোলন মনে করে, আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ যা ২৪ এর অভ্যুত্থানে জাতি দেখেছে। কিভাবে যুবকদের জাগরণে জাতির মুক্তির পথ খুলেছে। এভাবেই মুক্তির একই পথ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যেদিন এদেশের যুবসমাজ জেগে উঠবে সেদিন প্রকৃত মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস, বামুক পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম, ইসলামী যুব আন্দোলন পরশুরাম উপজেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ