ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ফাসের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ইবি এইচআরডিএসের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ২২:০০:২৭
আপত্তিকর ছবি ফাসের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ইবি এইচআরডিএসের আপত্তিকর ছবি ফাসের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ইবি এইচআরডিএসের
ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীরুমমেটদের আপত্তিকর ছবি তুলে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সংগঠনটির সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর ও সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম এর যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনা ঘটছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের অধিকারের উপর মারাত্মক হুমকি।


সংগঠনটির নেতারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও নিরাপত্তা বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার মাধ্যমে সুরক্ষিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠির প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এসব অধিকারে হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


একইসাথে, ভবিষ্যতে যেকোনো ধরনের ডিজিটাল নিপীড়ন ও সাইবার অপরাধ রোধে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও শিক্ষাঙ্গনে নারীদের সার্বিক নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ