ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং খাতের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ১৯:৩৯:৫৬
ব্যাংকিং খাতের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত হয় ব্যাংকিং খাতের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিবেদক



ব্যাংকিং খাতের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত হয়। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গতকাল ০৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১৩০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ৫ম তলাস্থ কাজেমী সেন্টারে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং এমএফএস সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে র‍্যাব-৩ এবং বাংলাদেশ ব্যাংক ও BFIU এর যৌথ উদ্যোগে একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক খন্দকার সিরাজুল ইসলাম, অতিঃ পরিচালক মোঃ রবিউল ইসলাম, অতিঃ পরিচালক মেজর (অবঃ) আবদুল্লাহ নূর ফারুকসহ BFIU এবং র‍্যাব-৩ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার করা এবং সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, হ্যাকিং, অনলাইন জুয়া ইত্যাদি অপরাধ নিয়ে আলোচনা হয়। ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার করে কেউ যেন মানিলন্ডারিং করতে না পারে সে লক্ষ্যে নজরদারি বাড়ানো এবং গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ করতে E-KYC ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হয়। এর ফলে ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব হবে।


সাইবার অপরাধীদের দ্রুত শনাক্তআইনের আওতায় আনতে র‍্যাব, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা অব্যাহত থাকবে, যা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ