বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে শুক্কুরুল হাসান সাফী (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ। ৬ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃত শুক্কুরুল হাসান সাফী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির হাসান শরীফের পুত্র।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বেঙ্গুরা বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটে অবস্থানরত সাফীকে আটক করে পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা পাওয়া যায়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃতযুবককে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স