ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ১৯:১৭:১০
নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
কুবি প্রতিনিধি :


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিস) উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করতেক্রাউন অব আর্গুমেন্টসফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতার প্রথম দিনে সেমিফাইনাল পর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তী সময়ে ফাইনালের তারিখ জানানো হবে। আজকের আয়োজন নিয়ে ২০২৪-২৫ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জারিন আনান বলেন, "প্রথমবারের মতো এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার দলে ১৯ ও ২০ ব্যাচের সদস্যরা থাকায় সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, যা ছিল দারুণ অভিজ্ঞতা।"


তিনি বলেন, "অনেক সময় সিনিয়র-জুনিয়রদের মধ্যে দূরত্ব দেখা যায়, কিন্তু এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করে। আজকের আয়োজনটি সত্যিই অনেক সুন্দর ও উপভোগ্য ছিল। আশা করি, ভবিষ্যতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরও বড় ও চমৎকার আয়োজন উপহার দেবে।" কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চা নবীনদের মধ্যে ছড়িয়ে দিতে সব সময় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বদ্ধপরিকর। সেই উপলক্ষ্যে প্রতিবছর 'ডিবেটার্স সার্চ' আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।"


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস-সাদী বলেন, “ডিবেটার্স সার্চের মাধ্যমে আমরা যুক্তিবাদী, চিন্তাশীল ও দক্ষ বিতার্কিক তৈরি করতে চাই। এবার প্রথমবারের মতো ট্যাব রাউন্ডের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা একাধিক বিতর্কের সুযোগ পেয়ে নিজেদের দক্ষতা আরও বিকশিত করতে পারে।" তিনি আরও বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, নতুন বিতার্কিকরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।"

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ