ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে প্রতিমন্ত্রীর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ১৭:২১:৩৯
গৌরীপুরে প্রতিমন্ত্রীর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গৌরীপুরে প্রতিমন্ত্রীর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনাত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন এর সহধর্মিনী শারমিন হোসাইন এর রোগমুক্তিআশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে ও মো: বাদশা মিয়ার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মনোয়ার হোসেন সফল, সাবেক যুবদল নেতা বাদশা মিয়া, গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মোসলেম মিয়া, উপজেলা যুবদল নেতা জায়দুল ইসলাম, মাসুদ মিয়া, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো: নজরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।


দোয়া মাহফিল পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের দুতলা মসজিদের সাবেক ইমামখতিব মো: শামছুল হক। উল্লেখ্য যে, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের সহধর্মিনী শারমিন হোসাইন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ