ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ১৬:৫০:১৩
বোয়ালখালীতে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা, আহত ৫ বোয়ালখালীতে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা, আহত ৫
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের


বোয়ালখালীতে মধ্যরাতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতরা হলেন, পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুরের অটোরিকশা চালক মো.সায়েম (২৫), যাত্রী পশ্চিম শাকপুরার একই পরিবারের রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে। তবে অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।


কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাকপুরার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ