ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদিঘীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ০৫:৪৯:৪৭
আদমদিঘীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আদমদিঘীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আদমদিঘী প্রতিনিধি:-


বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রামবাসী পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লাল রঙের ডোরাকাটা চেক শার্ট ও কালো রঙের লুঙ্গি ছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশটি এনে পুকুরে ফেলে রেখে যেতে পারে।


আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ