ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৫ ২২:৩০:৩৩
নাইক্ষ‍্যংছড়িতে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের কর্মসূচি অনুষ্ঠিত নাইক্ষ‍্যংছড়িতে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের কর্মসূচি অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ



বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঐতিহাসিক ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায়জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগেঅদম্য জুলাই-২০২৬কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকাল ১১:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে থানার মোড় ও নাইক্ষ্যংছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মো: নুর ছাদেক-এর সভাপতিত্বে এবং উপজেলা অর্থ-সম্পাদক মো: আবুল মনসুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম। এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মো: ছলিম উল্লাহ।


সমাবেশে বক্তারা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ছাত্র-জনতার অদম্য সাহসিকতায় অর্জিত এই বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। জুলাই সনদের প্রতিটি দাবির বাস্তবায়ন এবং জনগণের গণভোটের রায়ের সঠিক প্রতিফলনের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ