সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা মো. তোফায়েল হোসেন (৩২) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘ প্রায় নয় বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের বাহদাহ শহরে আল জাহারাইন কোম্পানির অধীনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন তোফায়েল হোসেন। গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিউটিরত অবস্থায় নাস্তা শেষে কর্মস্থলে ফেরার পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ভোর আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে থাকা এক বাংলাদেশি সহকর্মী প্রথমে পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তোফায়েলের বড় ভাই মাসুদ রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মাসুদ রানা বলেন, আমরা জানতে পেরেছি এটি একটি সড়ক দুর্ঘটনা।
তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। তোফায়েল হোসেনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স