ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৭-১৫ ২৩:০৭:৩৪
ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন। এসময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ