ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৭ ২০:০৯:১৭
কেন্দুয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার কেন্দুয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
স্টাফ রিপোর্টার:


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পানিতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধায় উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের বানিয়াগাতি বিলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছেলে সায়েমকে নিয়ে বানিয়াগাতি বিলে পাটের জাগ দিতে যান আব্দুস সালাম। একপর্যায়ে সায়েম জাগ থেকে পড়ে পানির স্রোতে ভেসে যেতে শুরু করলে আব্দুস সালাম পানিতে ঝাঁপিয়ে পড়ে ছেলেকে উদ্ধার করে জাগের ওপর তুলে দেন। তবে ছেলেকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজনের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সায়েম সুস্থ রয়েছে।


মোজাফ্ফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির আলম ভূঞা বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে মরদেহ দাফন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ