ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা কাল, সভাপতি পদে আব্দুল আজিজ বাবুর পক্ষে শ্রমিকদের সমর্থন জোরদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২০ ১২:১২:৫৭
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা কাল, সভাপতি পদে আব্দুল আজিজ বাবুর পক্ষে শ্রমিকদের সমর্থন জোরদার কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা কাল, সভাপতি পদে আব্দুল আজিজ বাবুর পক্ষে শ্রমিকদের সমর্থন জোরদার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজঃ-৩১৪) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা আগামীকাল ২০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ সভাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনকে ঘিরেও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ (বাবু) ইতোমধ্যে শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে ব্যাপক প্রচারণা শুরু করেছেন।

তিনি বিভিন্ন স্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিকদের কর্মস্থলে গিয়ে মতবিনিময় করছেন এবং সংগঠনের উন্নয়ন ও শ্রমিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন। শ্রমিকদের একটি বড় অংশের দাবি, মোঃ আব্দুল আজিজ বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তিনি শ্রমিকদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। খোঁজ নিয়ে জানা যায়, তিনি অতীতে টানা তিন বার সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও তিনি সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রমিকদের স্বার্থরক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এদিকে সাধারণ সভা ও নেতৃত্ব নির্বাচনকে ঘিরে শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তাদের প্রত্যাশা, যোগ্য, দক্ষ শ্রমিকবান্ধব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ